বর্তমানে নতুন প্রজন্ম বা তরুণদের অন্যতম অনুষঙ্গ স্মার্টফোন। একটা সময় স্মার্টফোনের ক্যামেরায় ছবি তোলা সবচেয়ে বড় চমক ছিল। তবে এখন তরুণদের চাহিদা বেড়েছে। তাদের এসব চাহিদা নিয়ে প্রতিনিয়ত বাজার গবেষণা চালিয়ে যাচ্ছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। প্রতিষ্ঠানটির গবেষণা বলছে, তরুণদের মধ্যে স্মার্টফোন ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও কনটেন্ট মেকিংয়ের প্রবণতা দিন দিন বাড়ছে।

ভিভো বলছে, ক্রমবর্ধমান এ গ্রাহকশ্রেণির স্মার্ট মানসিকতাকে প্রাধান্য দিয়ে, ভিভো তাদের ভি ও ওয়াই সিরিজের স্মার্টফোনগুলোর ক্যামেরায় অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করেছে।

ফলে কয়েক বছর ধরে প্রফেশনাল স্মার্টফোন হিসেবে দেশের কনটেন্ট ক্রিয়েটরদের পছন্দের তালিকায় ভিভো ভি-সিরিজের ভি২০ ও ভি২১ ডিভাইস রয়েছে। অন্যদিকে ওয়াই সিরিজের মধ্যে ভিভো ওয়াই১এস, ওয়াই১২এ, ওয়াই২০জি, ওয়াই২১ এবং ওয়াই৫৩এস ভালো জনপ্রিয়তা পেয়েছে।

ভিভো ভি২১এ ৪৪ মেগাপিক্সেলের ওআইএস প্রযুক্তির সুপার নাইট সেলফি ক্যামেরা, সেলফি স্পটলাইট ও এআই নাইট অ্যালগরিদমের সঙ্গে এআই নাইট পোর্ট্রেট প্রযুক্তি রয়েছে।

ক্যামেরা প্রযুক্তি ছাড়াও বর্তমানে তরুণরা পেশাদার কাজে ও বিনোদনের মাধ্যম হিসেবেও স্মার্টফোন ব্যবহার করে থাকে। এজন্য তাদের দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন হয়। তরুণদের এ প্রয়োজন মেটাতে বাজারে রয়েছে ভিভোর ওয়াই১২এ, ওয়াই২১ ও ওয়াই৫৩এস স্মার্টফোন। এ ডিভাইসগুলোতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

ভিভো বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পিআর) রিয়াসাত আহমেদ বলেন, বাংলাদেশে ভিভোর যাত্রা তার গ্রাহকদের অনুপ্রেরণা এবং বাজার সম্ভাবনার ওপর ভিত্তি করেই চলছে। বাংলাদেশে এত বড় বাজার সম্প্রসারণ করতে পেরে আমরা খুবই আনন্দিত।