লেনোভো ও ইন্টেলের পর এবার কনজিউমার ইলেকট্রনিকস শোর (সিইএস) সরাসরি অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে গুগল। ওমিক্রন ভ্যারিয়েন্টের হানায় গুগলের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা আমলে নিয়ে এ সিদ্ধান্ত তাদের। এর আগে অ্যামাজন, মেটা, টুইটার ও অনুষ্ঠানের স্পন্সর টি-মোবাইল সরাসরি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে অংশগ্রহণকারীরা একে একে শো থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। এনগ্যাজেট