প্লাস সাবস্ক্রাইবারদের জন্য নতুন চারটি প্রিমিয়াম ফিচার চালু করছে স্ন্যাপচ্যাট। ফোন অ্যারেনার তথ্যানুযায়ী, স্ন্যাপচ্যাট প্লাসের ব্যবহারকারীরা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে এখন থেকে একাধিক ফিচার ব্যবহার করতে পারবে। চলতি সপ্তাহে ব্যবহারকারীদের জন্য স্টোরিজ এক্সপাইরেশন কনট্রোল ফিচার চালু করা হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্টোরিজের মেয়াদ আলাদাভাবে নির্ধারণ করে দিতে পারবেন। এছাড়া কাস্টম ক্যামেরা কালার বর্ডারও চালু করছে প্লাটফর্মটি। অন্য ফিচারটি হচ্ছে নোটিফিকেশন সাউন্ড পরিবর্তন। এর মাধ্যমে একেকজনের জন্য একেক রকম সাউন্ড পছন্দ করা যাবে। টেকটাইমস