এইচডিআর ১০ প্লাস গেমিং স্ট্যান্ডার্ডের ডিসপ্লে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। এটি এইচডিআর ১০-এর বর্ধিত সংস্করণ। খবর দ্য ভার্জ।
গত অক্টোবরে প্রথম এইচডিআর ১০ প্লাস উন্মোচন করা হয়। তবে বর্তমানে স্যামসাং ২০২২ সালের জন্য নির্মিতব্য কিউলেড টেলিভিশন ও গেমিং মনিটরে এ স্ট্যান্ডার্ড চালুর উদ্যোগ নিয়েছে। সাবের ইন্টারেকটিভের সঙ্গে যৌথভাবে এইচডিআর ১০ প্লাস ডিসপ্লে উন্নয়নে কাজ করবে স্যামসাং। যেটি রেডআউট ২ ও পিনবল এফএক্সে কাজ করবে। ২০২২ সালের সিইএস সম্মেলনে এ দুটি গেমসের প্রদর্শনী হবে।
স্যামসাং যে দুটি গেম নিয়ে কাজ করছে, সেগুলো এরই মধ্যে বাজারে থাকা শীর্ষস্থানীয় গেমসগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে। এর মধ্যে রয়েছে ডলবি ভিশন গেমিংয়ের হালো ইনফিনিট, গিয়ারস ৫ এবং কল অব ডিউটি: ব্ল্যাক অপস কোল্ড ওয়ার। এক্সবক্সের সিরিজ এক্স এবং এসের ১০টির মতো গেম এরই মধ্যে ডলবি ভিশনে চলছে।
এইচডিআর ১০-এর তুলনায় ১০ প্লাস গেমিং স্ট্যান্ডার্ড আরো বেশি ভিজ্যুয়াল মেটাডাটা পরিচালনায় সক্ষম। পাশাপাশি ভালো ভিউয়িং অভিজ্ঞতা এবং পারফরম্যান্সের জন্য ভেরিয়েবল রিফ্রেশ রেট (ভিআরআর), অটো
লো ল্যাটেন্সি মোড (এএলএলএম) পরিচালনা করে। স্যামসাংয়ের দাবি স্ট্যান্ডার্ডটি ১২০ হার্জ রিফ্রেশ রেটের বেশি ডিভাইসেও কাজ করতে সক্ষম। গেমিং খাতের অন্য প্রতিযোগী ডলবি ভিশন এসব ফিচারের সবই দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির অন্য প্রতিযোগী এলজি চলতি বছরের জুনে ডলবি ভিশন গেমিং স্ট্যান্ডার্ড সংবলিত সিওয়ান এবং জিওয়ান ওলেড ডিসপ্লে উন্মোচন করেছে।










