ডেস্কটপ ভার্সনের নাইট্রো সাবস্ক্রাইবারদের একাধিক নতুন থিম ব্যবহারের সুবিধা দিচ্ছে ডিসকর্ড। হালনাগাদ বেটা ভার্সনে এ সুবিধা পাওয়া যাচ্ছে। নতুন থিমগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা পুরো ইন্টারফেসে পরিবর্তন আনতে পারবে। ব্লগপোস্টে দেয়া বিবৃতিতে ডিসকর্ড জানায়, ডিসকর্ডের ডেস্কটপ অ্যাপে নিজস্ব ভাইভ আনতে থিমগুলো ব্যবহারকারীদের সহায়তা করবে। নাইট্রো সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে ৯ দশমিক ৯৯ ডলার ব্যয় করতে হয়। তবে নাইট্রো ব্যাসিকের সাবস্ক্রাইবাররা থিমগুলো ব্যবহার করতে পারবে না। টেকটাইমস
নাইট্রো সাবস্ক্রাইবারদের জন্য ডিসকর্ডের নতুন থিম
ডেস্কটপ ভার্সনের নাইট্রো সাবস্ক্রাইবারদের একাধিক নতুন থিম ব্যবহারের সুবিধা দিচ্ছে ডিসকর্ড।










