চলতি বছরের শুরুতে স্মার্টফোনের ব্যবসা গুটিয়ে নিয়েছে এলজি। এবার স্মার্টফোনের জন্য বুটলোডার আনলক প্রোগ্রাম বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে বাজারে থাকা স্মার্টফোনগুলোয় আর কোনো আপডেট আসবে না। খবর গিজমোচায়না।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সিস্টেম লোড করার জন্য বুটলোডার ব্যবহার করা হয়। অধিকাংশ অ্যান্ড্রয়েড ডিভাইসে বুটলোডার লক করা থাকে। সরাসরি আনঅফিশিয়াল কোনো সফটওয়্যারের ইনস্টল রোধে এটি বন্ধ করে দেয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তবে ব্যবহারকারীরা চাইলে সেটি আনলকও করতে পারেন। এর মাধ্যমে স্মার্টফোনে বহু ফিচার ব্যবহারের সুবিধা পাওয়া গেছে।
নতুন সিদ্ধান্তের ফলে যারা এলজির স্মার্টফোন ব্যবহার করতেন তারা সমস্যার মুখে পড়বেন।










