তিন ন্যানোমিটার প্রযুক্তি চিপ উৎপাদন শুরু করেছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। ২০২২ সালের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে এর উৎপাদন শুরুর বিষয়ে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। খবর ইটি টেলিকম।
ডিজিটাইমস প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, দক্ষিণ তাইওয়ানে অবস্থিত ১৮ নম্বর কেন্দ্রে ৩ ন্যানোমিটার প্রযুক্তির চিপ উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে অ্যাপল টিএসএমসির ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে উৎপাদিত এমওয়ান চিপ ব্যবহার করে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, অ্যাপলের পরবর্তী প্রজন্মের সিলিকন প্রসেসরেও একই প্রযুক্তি ব্যবহার করা হবে।










