২০১৯ সালে বিশ্বে প্রথম ফাইভজি নেটওয়ার্ক চালু করা হয়। বর্তমানে বিশ্বের দুই হাজারের বেশি শহরে এ পরিষেবা বিস্তৃত। পাঁচ বছরের মধ্যে অর্থাৎ ২০২৭ সাল নাগাদ ফাইভজি মোবাইল সাবস্ক্রিপশনের সংখ্যা ৪৩৯ কোটি ছাড়িয়ে যাবে। এর মধ্যে উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারত, নেপাল ও ভুটানে সাবস্ক্রিপশনের সংখ্যা সবচেয়ে বেশি থাকবে।