গাড়ির জন্য তিনটি নতুন লজিক চিপ উন্মোচন করেছে স্যামসাং। গতকাল দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি জানায়, তাদের অটো টি৫১২৩, এক্সিনোস অটো ভি৭ ও এস২ভিপিএস০১ যথাক্রমে মডেম চিপ, প্রসেসর ইনফোটেইনমেন্ট ও পাওয়ার ম্যানেজমেন্ট আইসি হিসেবে কাজ করবে। খবর দি ইলেক।

ফাইভজি টেলিযোগাযোগে মডেম চিপ ব্যবহার হয়ে আসছিল। গাড়ি শিল্পে প্রথমবারের মতো এমন চিপ আনার দাবি করেছে স্যামসাং। অটো টি৫১২৩ মডেম চিপটির ডাউনলোড স্পিড হতে যাচ্ছে ৫ দশমিক ১ জিবি। এক্সিনোস অটো ভি৭ ফক্সওয়াগনের আইক্যাস থ্রি পয়েন্ট ওয়ান ইনফোটেইনমেন্ট সিস্টেমে ব্যবহার হয়েছে।