প্রযুক্তি বাজারে অবস্থানরত ইন্টারনেট পরিষেবা প্রতিষ্ঠানগুলোর জন্য বিভিন্ন দায়িত্বের দীর্ঘ প্রস্তাব উত্থাপন করেছে চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা। প্রযুক্তি খাতে সার্বক্ষণিক তদারকি ব্যবস্থা নির্মাণের অংশ হিসেবে সর্বশেষ এ উদ্যোগ গ্রহণ করল বেইজিং। খবর রয়টার্স।

এক বিবৃতিতে দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন (এসএএমআর) সুপার লার্জ প্লাটফর্মের ব্যাখ্যা দিয়েছে। তথ্যের সুরক্ষা, কর্মীদের যথাযথ পারিশ্রমিক প্রদান ও বাজারে সুস্থ প্রতিযোগিতা ব্যবস্থা বহালে বড় বড় প্রতিষ্ঠানের বেশি অংশগ্রহণের বিষয়ে আশা প্রকাশ করেছে দেশটির বাজার নিয়ন্ত্রক সংস্থা।

যেসব প্রতিষ্ঠানের ৫০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে, বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে এবং বাজারমূল্য ১ হাজার ৬০০ কোটি ডলারের বেশি তারাই সুপার লার্জ প্লাটফর্মের আওতায় পড়বে।