কোয়েস্ট ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ডিভাইসের জন্য কাস্টম চিপসেট তৈরিতে কোয়ালকমের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে মেটা। সম্প্রতি বার্লিনে আয়োজিত এক কনজিউমার ইলেকট্রনিকস সম্মেলনে প্রতিষ্ঠান দুটি এক ঘোষণায় এ কথা জানায়। খবর রয়টার্স।

এক বিবৃতিতে তারা জানায়, দুটি প্রতিষ্ঠানের পণ্য ও ইঞ্জিনিয়ারিং দলের সদস্যরা কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্লাটফর্ম ব্যবহার করে চিপ তৈরিতে কাজ করবে। চুক্তিটির মাধ্যমে কোয়ালকমের প্রযুক্তির ওপর মেটার নির্ভরশীলতার বিষয়টি চিহ্নিত করে। গত বছর প্রতিষ্ঠানটি তাদের ভার্চুয়াল, অগমেন্টেড ও মিক্সড রিয়েলিটি ডিভাইসের জন্য নিজস্ব সিলিকন চিপ তৈরির চেষ্টাও চালিয়েছিল।

এক ভিডিও বার্তায় মেটার প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ বলেন, সেলফোনের তুলনায় ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস তৈরিতে কম্পিউটিং, খরচ ও ফর্ম ফ্যাক্টরে সমস্যা ও চ্যালেঞ্জ বেশি। মেটাভার্স তৈরিতে আমরা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছি। এ ধরনের প্রযুক্তিগত সম্মিলনের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি বহুমাত্রিক কম্পিউটিং প্লাটফর্মে পরিণত হব।

মেটাভার্স তৈরিতে জাকারবার্গকে সহায়তা করতে মেটা পাস-থ্রু গুগল ও অগমেন্টেড রিয়েলিটি গ্লাসের জন্য বেশি বেশি বিনিয়োগ করে আসছে। এতদিন পর্যন্ত প্রতিষ্ঠানটি ভিআর ডিভাইসের জন্য কোয়ালকের চিপের ওপর নির্ভরশীল ছিল। এমনকি কোয়েস্ট ২ হেডসেটের জন্যও। রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে মেটার মুখপাত্র টাইলার ইয়ে বলেন, যৌথ উদ্যোগে যে চিপ তৈরি করা হবে সেটি শুধু মেটার হবে না। তবে কোয়েস্টের সিস্টেম স্পেসিফিকেশনের জন্য বিশেষ সুবিধাযুক্ত থাকবে। চিপ উৎপাদনে আর্থিক লেনদেনসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।