সিস্টেমে ত্রুটির কারণে ২ ঘণ্টারও বেশি সময় ফোনকল করা ও তথ্য আদান-প্রদান বন্ধ থাকার পর রাকুটেন মোবাইলের পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সেলফোন নেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠানটি রাকুটেন গ্রুপের একটি সহযোগী। পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে কী পরিমাণ ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, স্থানীয় সময় বেলা ১টা ২৬ মিনিটে তাদের পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। —রয়টার্স