নতুন নামে ক্যামেরা বাজারজাতের সিদ্ধান্ত গ্রহণ করেছে অলিম্পাস ক্যামেরার মালিকানা প্রতিষ্ঠান ওএম ডিজিটাল। এখন থেকে ওএম সিস্টেম নামে ক্যামেরা বাজারজাত করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে বাজারে অলিম্পাস নামে কিছু ক্যামেরা প্রচলিত রয়েছে। তবে সেগুলো এখন নতুন নামে আনা হবে না। তাই আগামী কয়েক মাস দুটি নামের ক্যামেরাই বাজারে চলমান থাকবে। ক্যামেরা ও লেন্সের পাশাপাশি ওএম সিস্টেম অডিও পণ্য, দূরবীক্ষণ যন্ত্র ও অন্যান্য ডিভাইস বিক্রির পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এনগ্যাজেট
নতুন নামে ক্যামেরা বাজারজাত করবে ওএম ডিজিটাল
নতুন নামে ক্যামেরা বাজারজাতের সিদ্ধান্ত গ্রহণ করেছে অলিম্পাস ক্যামেরার মালিকানা প্রতিষ্ঠান ওএম ডিজিটাল। এখন থেকে ওএম সিস্টেম নামে ক্যামেরা বাজারজাত করবে প্রতিষ্ঠানটি।










