এক বছরের ব্যবধানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার ভারতে অ্যাপলের বিক্রি ৫০ শতাংশ বেড়েছে। এর ফলে বিক্রি ৬০০ কোটি ডলার ছাড়িয়েছে। গত বছর যার পরিমাণ ছিল ৪১০ কোটি ডলার। এ বিষয়ে অ্যাপলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে অ্যাপল ভারতে আইফোনের উৎপাদন বাড়িয়েছে। ২০২১ সালে উৎপাদন ১ শতাংশ থাকলেও বর্তমানে এর হার ৭ শতাংশ। গত অর্থবছরে ভারতে ৭০০ কোটি ডলার মূল্যের সমান আইফোন অ্যাসেম্বল করেছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি। রয়টার্স
ভারতে অ্যাপলের বিক্রি ৬০০ কোটি ডলার ছাড়িয়েছে
এক বছরের ব্যবধানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার ভারতে অ্যাপলের বিক্রি ৫০ শতাংশ বেড়েছে। এর ফলে বিক্রি ৬০০ কোটি ডলার ছাড়িয়েছে।










