ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন বাজারে এনেছে ভিভো। দুর্দান্ত ফিচারে সমৃদ্ধ স্মার্টফোনটির নাম ওয়াই১৫এস। ৭ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ওয়াই১৫এস স্মার্টফোনটির প্রি-বুকিং শেষে ১২ ডিসেম্বর থেকে সরাসরি কিনতে পারবেন গ্রাহকরা। দেশের সব ভিভো অথরাইজড স্টোর থেকে কেনা যাচ্ছে মাত্র ১২ হাজার ৯৯০ টাকায়।

ওয়াই১৫এস ফোনটিতে থাকছে ১৩ মেগাপিক্সেলের এআই ডুয়াল ব্যাক ক্যামেরা ও এফ ২.২ মানের বড় অ্যাপারচার। থাকছে ২ মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো ব্যাক ক্যামেরা। সেলফি তোলার জন্য ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ভিভো ওয়াই১৫এস একবার সম্পূর্ণ চার্জ হলে টানা ১৮.৭৪ ঘণ্টা অনলাইন এইচডি মুভি স্ট্রিমিং বা ৭ দশমিক ৮৯ ঘণ্টা পর্যন্ত টানা গেমিং করা যাবে। তাছাড়া ওয়াই১৫এস সেটটি ৫ভি/১এ রিভার্স চার্জিং যোগ করে স্মার্টভাবে তৈরি করা হয়েছে, যা ফোনটিতে পাওয়ার ব্যাংকের মতো সাপোর্ট সিস্টেম দেবে এবং এর মাধ্যমে ব্যবহারকারী সহজেই অন্যান্য ডিভাইস চার্জ করতে পারবেন।

ভিডিও স্ট্রিমিং, ইন্টারনেট সার্ফিং ও গেমিংয়ে স্বাচ্ছন্দ্য আনতে ভিভো ওয়াই১৫এস-তে রয়েছে ৬.৫১ ইঞ্চি হেলো ফুলভিউ ডিসপ্লের পাশাপাশি এইচডি প্লাস (১৬০০–৭২০) অসাধারণ রেজুলেশন। শুধু তাই নয়, ওয়াই১৫এসে রয়েছে বিশেষ আই প্রটেকশন মোড; যা ক্ষতিকারক ব্লু লাইট ফিল্টার করে ব্যবহারকারীর চোখের ক্ষতি রোধ করতে সাহায্য করে। এছাড়া ভিভো ওয়াই১৫এসে আছে ৩জিবি+৩২ জিবি র‌্যাম ও রম, যেখানে ডাউনলোড ও গেমিংয়ের পাশাপাশি রয়েছে বড় অনেক ফাইল স্টোরেজের সুবিধা। চমত্কার দুটি কালার নিয়ে এসেছে ফোনটি—মিস্টিক ব্লু ও ওয়েভ গ্রিন।