গত মাসে বিশ্ববাজারে উন্মোচনের পর এবার ভারতের বাজারে আরওজি অ্যালি হ্যান্ডহেল্ড গেমিং কনসোল বাজারজাত করতে যাচ্ছে আসুস। বর্তমানে জাপান, চীন ও ইতালির বাজারে ডিভাইসটি কেনা যায়। আসুস আরওজি ইন্ডিয়া এক টুইট বার্তায় নতুন হ্যান্ডহেল্ডের টিজার প্রকাশ করেছে। আসুস আরওজি অ্যালি কনসোলে ৭ ইঞ্চির আইপিএস ফুলএইচডি ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ১৯২০*১০৮০ পিক্সেল। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও সর্বোচ্চ উজ্জ্বলতা ৫০০ নিটস পিক। ডিসপ্লের সুরক্ষায় কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দেয়া হয়েছে। কনসোলটিতে জেন ৪ আর্কিটেকচারনির্ভর এএমডি রাইজেন জেডওয়ান এক্সট্রিম প্রসেসর ব্যবহার করা হয়েছে। রাইজেন জিওয়ান প্রসেসরযুক্ত ব্যাসিক ভার্সনও রয়েছে। ডিভাইসটিতে এএমডি র্যাডিওন নাভি৩ গ্রাফিকস, ১৬ জিবি এলপিডিডিআরফাইভ র্যাম ও ৫১২ জিবি পিসিআইই ৪.০ এনভিএমই এম পয়েন্ট ২ এসএসডি রয়েছে, যা গেমিংয়ে উন্নত অভিজ্ঞতা দেবে। কানেক্টিভিটির জন্য এতে ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি ইউএসবি ৩.২ জেনটু টাইপ সি পোর্ট ও ইউএইচএস ২ মাইক্রোএসডি কার্ড রিডার রয়েছে। ব্যাসিক মডেলটির দাম ৭১ হাজার ৯৯৯ রুপি ও এক্সট্রিম প্রসেসর যুক্ত কনসোলের দাম ৭৯ হাজার ৯৯৯ রুটি হতে পারে। গিজমোচায়না
ভারতের বাজারে গেমিং হ্যান্ডহেল্ড আরওজি অ্যালি আনছে আসুস
গত মাসে বিশ্ববাজারে উন্মোচনের পর এবার ভারতের বাজারে আরওজি অ্যালি হ্যান্ডহেল্ড গেমিং কনসোল বাজারজাত করতে যাচ্ছে আসুস।










