স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে বৃষ্টিতে ভিজে যাওয়া বা ডিভাইসের ক্ষতি হওয়া নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকে। শখের বশে বৃষ্টিতে ভেজা দূরে থাক হঠাৎ ভারি বর্ষণের কারণে কাকভেজা হয়ে গন্তব্যে পৌঁছাতে হয়। সে সময় সেলফোন ভিজে গেল কিনা তা নিয়ে সংশয় থাকে। এ শঙ্কা থেকে ব্যবহারকারীদের নিশ্চিন্ত রাখবে ভিভোর ভি২৭ই ও ভি২৭।
বৃষ্টির পাশাপাশি এ দুটি ডিভাইস অত্যধিক চাপেও সুরক্ষিত থাকবে। বৈশ্বিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর ভি২৭ই এবং ভি২৭ মূলত আইপি৫৪ ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। যা ধুলোবালি এবং পানি ঝাপটা প্রতিরোধ করতে সক্ষম। ল্যাব টেস্টে আরো দেখা যায়, এর পাওয়ার বাটন প্রায় দেড় লক্ষবার ক্লিক করবে কোনো ঝামেলা ছাড়াই। ৮ জিবি র্যাম+৮ জিবি এক্সটেন্ডন্ট র্যাম এবং ২৫৬ জিবি রম স্টোরেজযুক্ত ভি২৭ই পাওয়া ল্যাভেন্ডার পার্পেল ও গ্লোরি ব্ল্যাক রঙে। দাম পড়বে ৩২ হাজার ৯৯৯ টাকা। পাশাপাশি নোবেল ব্ল্যাক ও ম্যাজিক ব্লু এই দুই রঙের ভি২৭ এর দাম পড়বে ৫৪ হাজার ৯৯৯ টাকা।










