চার মাস আগে পিক্সি নামে সেলফি ড্রোন চালু করেছিল স্ন্যাপ। তবে বিদ্যমান সম্পদের যথার্থ ব্যবহার নিশ্চিতে ড্রোনটির ভবিষ্যৎ অগ্রগতির কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রধান নির্বাহী কর্মকর্তা ইভান স্পাইজেল কর্মীদের এ কথা জানান। ২৫০ ডলার মূল্যের ড্রোনটি একজন ব্যবহারকারীর হাত থেকে উড়তে ও অবতরণ করতে সক্ষম। চারটি মোডে ড্রোনটি ওড়ানো যায় এবং ছবি ও ভিডিও ধারণ করা যায়। সেসব ফাইল সহজেই স্ন্যাপচ্যাটে শেয়ার করা যায়। এনগ্যাজেট