টেন মিনিট স্কুলের সঙ্গে যৌথভাবে আয়োজিত লাইকির নলেজমান্থ ক্যাম্পেইন শেষ হয়েছে। নলেজ শেয়ারিংয়ের জন্য সুস্থ অনলাইন পরিবেশ তৈরিতে এ উদ্যোগ নিয়েছে ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি। ৩ সেপ্টেম্বর শুরু হওয়া এই ক্যাম্পেইনে লাইকির ব্যবহারকারীদের বিভিন্ন একাডেমিক এবং লাইফ স্কিল বিষয়ক ভিডিও তৈরি এবং শেয়ারে উৎসাহিত করে, যা কেবল মানুষকে জ্ঞান প্রদানই নয়, পাশাপাশি তাদের সৃজনশীল দিক তুলে ধরতেও সহায়তা করবে। শিক্ষামূলক ভিডিও তৈরির মাধ্যমে বিপুল সংখ্যক ব্যবহারকারী এই ক্যাম্পেইনে সাড়া দিয়েছেন এবং অনলাইন কমিউনিটিতে সুস্থ পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছেন।
এই ক্যাম্পেইনে ব্যবহারকারীদের জ্ঞান বিনিময়ে সহায়ক মাধ্যম হিসেবে কাজ করেছে লাইকি। ক্যাম্পেইন চলাকালীন ১ হাজার ৯০৪ জন ব্যবহারকারী মোট ৫ হাজার ৪৭০টি ভিডিও আপলোড করেন এবং ৩ কোটি ৫৮ লাখ এনগেজমেন্ট রেকর্ড করা হয়। শিক্ষক, গবেষক, ক্রীড়াবিদ, শিল্পী, রন্ধনবিদসহ বিভিন্ন ক্ষেত্রের জনপ্রিয় ব্যক্তি এই ক্যাম্পেইনে অংশ নেন এবং শিক্ষামূলক ভিডিও তৈরি করেন।
টেন মিনিট স্কুল সূত্রে জানা গেছে, লাইকির মতো বিনোদনমূলক প্লাটফর্মকে জ্ঞান আদান-প্রদানের প্লাটফর্ম হিসেবে দাড় করানোর চেষ্টা চলছে। প্লাটফর্ম ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা অনুযায়ী ক্যাম্পেইনটিকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করা হয়েছে যাতে সব ক্যাটাগরির কনটেন্ট প্রাপ্তি নিশ্চিত করা যায়।
এই ক্যাম্পেইনের ব্যাপক সাড়ায় অনুপ্রাণিত হয়ে ভিডিও নির্মাতাদের তাদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি প্লাটফর্ম প্রদান এবং তাদের ক্যারিয়ার গঠনে সহযোগিতার লক্ষ্যে লাইকি ভবিষ্যতে এ ধরনের আরো ক্যাম্পেইন আয়োজনে উৎসাহিত হয়েছে। এ ধরনের ক্যাম্পেইন এমন একটি পরিবেশ তৈরি করবে বলে আশা করা হচ্ছে, যেখানে কনটেন্ট ক্রিয়েটররা একসঙ্গে জ্ঞান অর্জন ও বিকাশ করতে পারবে এবং একে অন্যের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবে।










