নোট ১০ সিরিজে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে রেডমি। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতের বাজারে স্মার্টফোনটি উন্মোচন করা হয়েছে। চলতি বছরের মে মাসে স্মার্টফোনটির ৬ জিবি ৬৪ জিবি ও ৬ জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্ট উন্মুক্ত করেছিল প্রতিষ্ঠানটি।
নোট ১০এস স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ ও এমআইইইআই ১২.৫ দেয়া হয়েছে। এতে ৬ দশমিক ৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে, যার সুরক্ষায় কর্নিং গরিলা গ্লাস ৩ দেয়া হয়েছে। ডিসপ্লের রেজল্যুশন ১০৮০X২৪০০ পিক্সেল, আসপেক্ট রেশিও ২০:৯ ও পিক্সেল ডেনসিটি ৪০৯ পিপিআই। তবে ডিসপ্লেতে ৬০ হার্জের রিফ্রেশ রেট দেয়া হয়েছে।
প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে মিডিয়াটেকের হেলিও জি৯৫ ও গ্রাফিকস প্রসেসিংয়ের জন্য মালি জি৭৬ এমসি৪ ইউনিট দেয়া হয়েছে। চিপসেটের সঙ্গে ৬ জিবি এলপিডিডিআরফোরএক্স র্যাম ও ১২৮ জিবি ইউএফএস, ২.২ ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে স্টোরেজের পরিমাণ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
নতুন স্মার্টফোনটিকে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি হিসেবে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড, ২ মেগাপিক্সেলের ডেপথ ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সম্মুখে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। রিয়ার ক্যামেরায় ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাসসহ বেশকিছু ফিচার রয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে এ স্মার্টফোনে ফোরজি, থ্রিজি, টুজি, এলটিই, ব্লটুথ, ওয়াই-ফাই, জিপিএস, এ-জিপিএস, গ্লোনাস, ইউএসবি চার্জিং ও ৩ দশমিক ৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে। এতে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে।
ডিপ সি ব্লু, ফ্রস্ট হোয়াইট ও শ্যাডে ব্ল্যাক এ তিনটি রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। ৮ জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্টটির মূল্য ১৭ হাজার ৪৯৯ রুপি।
—গ্যাজেটস থ্রিসিক্সটি










