ভারতের বাজারে নিজেদের প্রথম প্লেস্টেশন স্টোর চালু করেছে সনি। এর মাধ্যমে এখন থেকে দেশটির ক্রেতারা সরাসরি ব্যান্ডটির কনসোল কিনতে পারবে। এতদিন পর্যন্ত জাপানের এ প্রযুক্তি প্রতিষ্ঠানটি অনলাইন ও অফলাইনে বিভিন্ন রিটেইলারের মাধ্যমে কনসোল বিক্রি করে আসছিল। এজন্য গ্রাহকদের অ্যামাজন, ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল ও অন্য প্লাটফর্মের ওপর নির্ভর করতে হতো। দিল্লিতে প্রথম ডেডিকেটেড স্টোর চালু করা হয়েছে। এটি ওয়ান স্টপ শপ। গ্রাহকরা পিএস কনসোল, ডুয়াল সেন্স গেমিং কন্ট্রোলার, হেডসেটসহ গেম টাইটেলও কিনতে পারবে। গিজমোচায়না
ভারতে সনির প্লেস্টেশন এক্সক্লুসিভ স্টোর চালু
ভারতের বাজারে নিজেদের প্রথম প্লেস্টেশন স্টোর চালু করেছে সনি। এর মাধ্যমে এখন থেকে দেশটির ক্রেতারা সরাসরি ব্যান্ডটির কনসোল কিনতে পারবে।










