ই-কমার্সের পরিধি বাড়াতে পরীক্ষামূলক শপস ফিচার ব্যবহারের সুবিধা চালু করেছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। এর অংশ হিসেবে প্লাটফর্মটি বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের প্রোফাইলে ৫০টির বেশি পণ্য বিক্রির সুবিধার্থে প্রদর্শনের সুযোগ দেবে। যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৫০০ কোটি ডলার মূল্যের সোস্যাল কমার্স বাজারে প্রবেশের লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে এ খাতে শীর্ষে রয়েছে মেটা মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম। প্লাটফর্মগুলো বিভিন্ন প্রতিষ্ঠানকে ভার্চুয়াল শপ স্থাপনের মাধ্যমে পণ্য বিক্রির সুবিধা দেয়। রয়টার্স