নকিয়ার ফাইভজি প্রযুক্তি বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রোমানিয়া। এর জবাবে রোমানিয়ার সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে ফিনল্যান্ডভিত্তিক প্রযুক্তি কোম্পানিটি। খবর রয়টার্স।
গত বছর দেশে ফাইভজি প্রযুক্তি উন্নয়নের জন্য হুয়াওয়েকে তালিকা থেকে বাদ দিয়ে একটি বিল পাস করে যুক্তরাষ্ট্র। রোমানিয়ার সরকার এ বিল অনুমোদন করে। এরপর নকিয়াকেও ফাইভজি প্রযুক্তি বিক্রি করার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে রোমানিয়া।
এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ফিনিশ প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিকভাবে ভোক্তাদের পরিষেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে আমরা নিশ্চয়তা দিতে পারি যে চলতি বছরের ফেব্রুয়ারিতে রোমানিয়ায় ফাইভজি প্রযুক্তি সরঞ্জাম বিক্রিতে আমাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। রোমানিয়ার সরকারের এ সিদ্ধান্তের পেছনে যৌক্তিক কারণ জানতে চাইছি আমরা। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। এছাড়া আইনগত ব্যবস্থা নেয়ার পরিকল্পনাও করছি আমরা।’
তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য প্রকাশ করতে অসম্মতি জানিয়েছে নকিয়া। এদিকে এ বিষয়ে রোমানিয়ান এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।










