স্ল্যাকের মতো মেসেজিং প্লাটফর্ম কুইল অধিগ্রহণ করেছে টুইটার। মেসেজের মাধ্যমে যোগাযোগ অভিজ্ঞতার উন্নয়নে এ অধিগ্রহণ সম্পন্ন করেছে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি। তবে অধিগ্রহণে লেনদেনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। দলের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার লক্ষ্যে মূলত কুইল ব্যবহার হয়। এটি টুইটারের ডিরেক্ট মেসেজিং টুলকে আরো উন্নত ও ব্যবহার উপযোগী করে তুলবে। মেসেজিংয়ের ক্ষেত্রে কুইলের অভিজ্ঞতা ও সৃজনশীলতা ব্যবহার করবে টুইটার। আইএএনএস