বড় বড় স্বপ্নগুলো মাঝে মাঝে ঝুপ করে নিভে যায়!
পথে পথে আলো জ্বালিয়ে রাখে কিছু লোক,
চটপটি, বাদামওয়ালা ফিরে গেছে দিনের গল্প মাথায়।
নিঃসঙ্গ-নির্দ্বিধায় বসে আছে রাতমাস্টার,
দিন হলেই ছুটি হয়ে যাবে আরো একবার।
দূর থেকে গোঙানির শব্দ শুনে ভাবছি, কে ভালো নেই?
আগন্তুকের সঙ্গে দরকষাকষি মহিলার অনেকক্ষণ।
আমাদের সময় রাত সাড়ে ১১টা থেকে ১২টা বেশি হলে,
তারপরই গেট বন্ধ হয়ে যাবে, চাবিও নেই আমার কাছে।
প্রিয় হ্যালোজেন আলোটা পার হয়ে যাচ্ছি—
আকাশে আজো অগণিত তারা দেখা গেল না।






