ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা
ভঙ্গের ফলে ১০ পয়েন্ট জরিমানা করা হয়েছিল এভারটনকে। যে কারণে রেলিগেশনের শঙ্কায় পড়ে দলটি। কিন্তু প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে বড় শাস্তির বিপরীতে আপিল করে শেষ
পর্যন্ত সফল হয়েছে সিন ডায়চের দল। কেটে নেয়া ১০ পয়েন্টের মধ্যে ফেরত পেয়েছে ৪ পয়েন্ট।
এভারটনের শাস্তি কমানোর বিষয়টি এক বিবৃতিতে
নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ।
গত বছরের নভেম্বরে এ শাস্তিতে চাপে পড়েছিল এভারটন। পয়েন্ট টেবিলের ১৪ থেকে ১৯ নম্বরে নেমে
গিয়েছিল মার্সেসাইড অঞ্চলের ক্লাবটি। এখন ৪ পয়েন্ট ফিরে পেয়ে ডায়চের দল টেবিলের ১৫তম
স্থানে উঠে এসেছে।
এই মুহূর্তে তারা রেলিগেশন জোন থেকে
৫ পয়েন্ট ওপরে রয়েছে। লিগ শেষ হতে বাকি আর মাত্র ১২ ম্যাচ।










