নিউজিল্যান্ডের মাঠে দুর্বার
গতিতে ছুটছে অস্ট্রেলিয়া। ওয়েলিংটনে প্রথম টি২০ ম্যাচে ২১৬ রান তাড়া করে জিতেছে মিচেল
মার্শের দল। আজ শুক্রবার অকল্যান্ডে দ্বিতীয় টি২০ ম্যাচে স্বাগতিকদের ৭২ রানের বড় ব্যবধানে
হারায় তারা।
আগে ব্যাট করে এক বল বাকি
থাকতে ১৭৪ রানে গুটিয়ে যায় অজিরা। জবাব দিতে নেমে কিউইরা ১০২ রানে হারায় সবকটি উইকেট।
ট্রাভিস হেড (২২ বলে ৪৫)
অস্ট্রেলিয়াকে দুর্দান্ত সূচনা এনে দিলেও মাঝে বেশ কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে অতিথিরা।
এরপর মার্শ (২১ বলে ২৬), টিম ডেভিড (১৯ বলে ১৭) ও প্যাট কামিন্সের (২২ বলে ২৮) ব্যাটে
ভর দিয়ে ১৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলত সমর্থ হয় অতিথি দলটি।
এদিন ৪ বলে ৬ রান করার মধ্য দিয়ে অ্যারন ফিঞ্চের ছক্কার রেকর্ড (১২৫টি) ভেঙে নতুন রেকর্ড
গড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (১২৬)। কিউইদের হয়ে লোকি ফার্গুসন ১২ রানে চারটি এবং মিচেল
স্যান্টনার, বেন সিয়ার্স ও অ্যাডাম মিলনে দুটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে অ্যাডাম
জাম্পার ঘূর্ণিতে বেসামাল কিউইরা গুটিয়ে যায় ১০২ রানে। দুর্দান্ত বল করেন নাথান এলিস
(২/১৬), জস হ্যাজেলউড (১/১২), মার্শ (১/১৮) ও কামিন্স (১/১৯)। স্বাগতিকদের হয়ে তিন
অঙ্ক ছুঁয়েছেন মাত্র তিনজন। সর্বোচ্চ ৪২ রান করেন গ্লেন ফিলিপস। এছাড়া ট্রেন্ট বোল্ট
১১ বলে ১৬ রান করেন।
রোববার একই মাঠে সিরিজের
তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর দুই টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।










