কঠিন চ্যালেঞ্জে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের তারকা কোকো গাফ। আজ রোববার সকালে সুইস তারকা বেলিন্ডা বেনচিচের কাছে প্রথম সেট হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৫-৭, ৬-২, ৬-১ গেমের জয় পান ২০২৩ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন কোকো। ২০ বছর বয়সী কোকোর এটা তারা টানা ১১ জয়।

কোকোর আগে শেষ আটের টিকিট কাটেন টানা দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা। রাশিয়ার ১৭ বছর বয়সী খেলোয়াড় মিরা আন্দ্রিভাকে ৬-১, ৬-২ গেমে হারান বেলারুশিয়ান তারকা। মিরাকে মাত্র ৬২ মিনিটে হারিয়ে দেন তিনি। মেলবোর্ন পার্কে এটা তার টানা ১৮তম জয়। ২৬ বছর বয়সী সাবালেঙ্কা শেষ আটে খেলবেন আরেক রুশ খেলোয়াড় আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার বিপক্ষে। পাভলিউচেঙ্কোভা হারান ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে।

কোকো শেষ আটে খেলবেন স্পেনের পলা বাদোসার বিপক্ষে। সার্বিয়ার ওলগা দানিলোভিচকে হারান বাদোসা। কোকো ও সাবালেঙ্কা দুজনই কোয়ার্টার ফাইনালে জিতলে সেমিফাইনালে মুখোমুখি হবেন।