গতকাল সকালে খবর ছড়িয়ে পড়েছিল, ফিক্সিংয়ের অভিযোগ থাকায় দুর্বার রাজশাহীর খেলোয়াড় এনামুল হক বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যদিও বিসিবির শীর্ষ পর্যায় থেকে পরে জানানো হয়েছে, তাদের পক্ষ থেকে কাউকে এ রকম কোনো নির্দেশনা দেয়া হয়নি। এনামুলের বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা নেই। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল এ নিয়ে বলেন, ‘আমি বিষয়টি নিয়ে বিসিবিতে কথা বলেছি। আমার জানামতে, এ রকম কোনো নির্দেশনা দেয়া হয়নি।’