আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে আফগানিস্তান। এর আগ মুহূর্তে আফগান দলে দুঃসংবাদ। বাংলাদেশ সফররত আফগান ক্রিকেট দলের আট খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া দলের সাপোর্ট স্টাফের তিন সদস্য ও এক ক্রিকেটারের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

 

পুরো আফগানিস্তান দল এখন সিলেটে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্যাম্প শুরুর আগে ধাক্কা খেল সফরকারী দলটি। এ ব্যাপারে বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেছেন, ওদের কিছু ক্রিকেটার করোনা পজিটিভ। কিন্তু কতজন, তারা ক্রিকেটার কিনা সেসব কিন্তু আমরা জানি না।

 

আফগানরা সিলেটে এসে একদিনের কোয়ারেন্টিন পালন করে পরদিন অনুশীলনে নেমে পড়ে।

 

ওয়ানডে ও টি২০ শনিবার রাতে বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। দশদিন তারা সিলেটে ক্যাম্প করবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। এরপর ঢাকায় ৩ ও ৫ মার্চ দুটি টি২০ ম্যাচ।

 

দলের শীর্ষ খেলোয়াড় মোহাম্মদ নবী ও রশিদ খান পাকিস্তান সুপার লিগ খেলে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে দলের সঙ্গে যোগ দেবেন।