আহমেদাবাদে শুক্রবার রাতে ব্যাটে ঝড় তোলেন গুজরাট টাইটানসের ওপেনিং ব্যাটার শুভমান গিল। তিনি মাত্র ৬০ বলে করেন ১২৯ রান, যা আইপিএলের প্লে-অফে কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। ২০১৪ সালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আগের সর্বোচ্চ ১২২ রানের ইনিংসটি খেলেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের বিরেন্দর শেবাগ। বিশ্বের সব টি২০ লিগ মিলিয়ে প্লে-অফে শুভমানের ইনিংসটি তৃতীয় সর্বোচ্চ। এক নম্বরে ক্রিস গেইলের ১৪৬* ও দুইয়ে তামিম ইকবালের ১৪১*। ক্রিকইনফো