চট্টগ্রাম টেস্টে ভারতের কাছে বড় ব্যবধানে
হেরেছে স্বাগতিক বাংলাদেশ। ১৮৮ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল
ভারত। খবর বাসস।
সিরিজের প্রথম টেস্টে ভারতের ছুঁড়ে দেয়া ৫১৩
রানের পাহাড় সমান টার্গেটে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩২৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
চতুর্থ দিন শেষে ১০২ ওভারে ৬ উইকেটে ২৭২ রান
করেছিলো বাংলাদেশ। টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনে ৪ উইকেট হাতে নিয়ে আরও ২৪১ রান করতে
হতো বাংলাদেশকে।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে জাকির হাসান
১০০, অধিনায়ক সাকিব আল হাসান ৮৪ ও নাজমুল হোসেন শান্ত ৬৭ রান করেন।
ভারতের স্পিনার অক্ষর প্যাটেল ৪টি ও কুলদীপ
যাদব ৩টি উইকেট নেন।
টেস্টের দুই ইনিংসে ভারত যথাক্রমে ৪০৪ ও ২
উইকেটে ২৫৮ রান করে। প্রথম ইনিংসে ১৫০ রান করেছিলো বাংলাদেশ।
আগামী ২২ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা
জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।










