মাউন্ট মঙ্গানুইয়ে গতকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে হারানোর নায়ক নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স ৩৪ রানে ৫ উইকেট নেন। এর আগে হ্যামিল্টনে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫৯ রানে ৫ উইকেট নেন তিনি। নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে টানা দুটি ওয়ানডে ম্যাচে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন ২৭ বছর বয়সী বোলার। পাকিস্তান কিংবদন্তি ওয়াকার ইউনুস অবশ্য টানা তিন ম্যাচে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন দুবার। ক্রিকইনফো