সিরিজ বাঁচানোর ম্যাচে আজ শনিবার দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। টস জয়ে করে ফের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন নেই।
নিজেদের একাদশে পরিবর্তন এনেছে পাকিস্তান। হাসান আলীকে বিশ্রাম দিয়ে শাহিন শাহ আফ্রিদিকে নামানো হচ্ছে মাঠে।
বাংলাদেশের একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
এর আগে প্রথম টি-২০ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটে হেরে সিরিজ শুরু করে বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে টাইগাররা। ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।










