অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেও বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছেন তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় বৈঠকে বসেন তামিম।  সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি নিজেই।

এসময় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, এশিয়া কাপেও খেলছেন না তামিম।

গত ৫ জুলাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন হঠাৎ অবসরের ঘোষণা দেন তামিম। এরপরই তাকে গণভবনে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসর ঘোষণার একদিন পর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামিম। দেখার করা পরই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।