এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো রংপুর বিভাগ। আজ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ঢাকা মেট্রোকে গুঁড়িয়ে শিরোপা জিতে নেয় দলটি।

আগে ব্যাটিং করতে নেমে ৬৩ রানে গুটিয়ে যায় ঢাকা মেট্রো। শামসুর রহমান শুভ ১৪ ও আবু হায়দার রনি ১৩ রান করেন। মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবু উভয়ই ৩টি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন মো. রিজওয়ান, রবিউল হক ও আরিফ আহমেদ। জবাব দিতে নেমে ১৮ রানে ৪ উইকেট হারালেও টার্গেট ছোট হওয়ায় শেষ পর্যন্ত বিপদ হয়নি রংপুরের। ৫ উইকেটের জয় তুলে নেয় আকবর আলীর দল। এনামুল হক এনাম ৯ বলে ১৪ ও আরিফুল হক ১১ বলে ১৪ রান করে রংপুরের জয় নিশ্চিত করেন।

এর আগে প্রথম কোয়ালিফায়ারেও ঢাকা মেট্রোকে হারিয়েছিল রংপুর। এবার ফাইনালেও তার পুনরাবৃত্তি ঘটল।