ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ মঙ্গলবার ৪৭২ রানের থ্রিলারে সফরকারী লক্ষ্ণৌ সুপার জায়ান্টের কাছে ৪ রানে হেরেছে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২৩৮ রান তোলে লক্ষ্ণৌ। জবাবে কলকাতা নাইট রাইডার্স ৭ উইকেটে ২৩৪ রান তুলতে সমর্থ হয়।
নিকোলাস পুরান (৩৬ বলে ৮৭*), মিচেল মার্শ (৪৮ বলে ৮১) ও এইডেন মারক্রামের (২৮ বলে ৪৭) ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে লক্ষ্ণৌ। হরশিত রানা দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান দিয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন।
বিশাল এই রান তাড়া করতে নেমে আজিঙ্কা রাহানে (৩৫ বলে ৬১), ভেঙ্কটেশ আইয়ার (২৯ বলে ৪৫) ও রিংকু সিংয়ের (১৫ বলে ৩৮*) ব্যাটে ভর করে জয়ের কাছাকাছি দিয়েও অল্প ব্যবধানে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা।










