সংযুক্ত আরব আমিরাতের দল এমিরেটস ক্লাবে নাম লেখালেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। তিনি খেলছিলেন জাপানের জে-লিগের দল ভিসেল কোবেতে। গত ১ জুলাই ওই ক্লাবটি ছেড়ে দেন তিনি। জাপানি ক্লাবটির হয়ে ১৩৪ ম্যাচ খেলেছেন ৩৯ বছর বয়সী ইনিয়েস্তা। তাদের হয়ে এমপেরর’স কাপ ও জাপানিজ সুপার কাপ জিতেছেন তিনি। তার আগে বার্সায় ২২ বছরের অধ্যায়ে ৬৭৪ ম্যাচ খেলে ৩২টি শিরোপা জিতেছেন ইনিয়েস্তা। বিবিসি