কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শনিবার শুরু হয়েছে ১৮তম আইপিএলে। উদ্বোধনী ম্যাচে কলকাতাকে ৭ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু। আজ রোববার দ্বিতীয় দিন রয়েছে দুটি ম্যাচ। বিকালের ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। এ ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে রাজস্থান।
সানরাইজার্স ও রাজস্থান একবার করে শিরোপা জিতেছে।
আজ রাতের ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের সফলতম দুই দল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস।
সানরাইজার্স: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান, নিতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), সিমারজিৎ সিং, হারশাল প্যাটেল, মোহাম্মদ শামি।
রাজস্থান রয়্যালস: জশস্বী জয়সোয়াল, শুভাম দুবে, নিতিশ রানা, রাইয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ের, জোফরা আর্চার, মাহিশ থিকসানা, তুষার দেশপান্ডে, সন্দিপ শর্মা, ফজলহক ফারুকি।










