চোটের কারণে গতকাল আর্সেনালের বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড স্কোয়াডে ছিলেন না পল পগবা। এমনকি চলতি মৌসুমে তার না খেলার সম্ভাবনাই বেশি। ম্যানইউ কোচ রালফ র‌্যাংনিক নিজেই এ কথা জানিয়েছেন। ২৯ বছর বয়সী মিডফিল্ডারটি গত মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে ১০ মিনিটের সময় কাফ মাসলের চোট নিয়ে মাঠ ছাড়েন। উল্লেখ্য, চলতি মৌসুমেই ম্যানইউর সঙ্গে চুক্তির মেয়াদও শেষ হবে পগবার। বিবিসি