মুম্বাই টেস্টে নিউজল্যান্ডকে ৫৪০ রানের টার্গেট দিয়েছে ভারত। বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৫৫ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে সফরকারীরা। জয়ের জন্য আরো প্রয়োজন ৪৭৮ রান। ড্যারিল মিচেল ২৭ ও হ্যানরি নিকোলস ০ রানে ক্রিজে আছেন। সাজঘরে ফিরেছেন টম লাথাম ৬, উইল ইয়ং ২০ ও রস টেলর ৬ রানে। কিউইদের তিনটি উইকেটই নিয়েছেন ভারতের স্পিনার রচিন্দ্রন অশ্বিন।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে এর আগে আজ তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে সাত উইকেটে ২৭৬ রান তুলে ইনিংস ঘোষণা দেয় ভারত। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মায়াঙ্ক আগারওয়াল দ্বিতীয় ইনিংসে করেন ৬৭ রান। এছাড়া চেতশ্বর পূজারা ৪৭, শুবমান গিল ৪৭ ও বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৩৬ রান। প্রথম ইনিংসে ১০ উইকেট পাওয়া এজাজ প্যাটেল দ্বিতীয় ইনিংসে নিয়েছেন চারটি উইকেট। রাচিন রবিন্দ্র নেন তিনটি উইকেট।










