পুলিশ এফসিকে হারিয়ে প্রিমিয়ার লিগ শুরু করা ঢাকা আবাহনী দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে গতকাল ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ড্র করে ছয়বারের চ্যাম্পিয়নরা। ম্যাচের স্কোরলাইন ১-১। কেরভেন্স বেলফোর্ট ৩৬ মিনিটে আবাহনীকে এগিয়ে নেন। মিডফিল্ডার আতাবেক ভালিদজানভের গোলে সমতায় ফেরে গোপীবাগের ক্লাবটি। পুলিশকে ২-০ গোলে হারানো আবাহনী দুই ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। নিজেদের প্রথম ম্যাচেও প্রথমে গোল হজম করে শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করা ব্রাদার্সের সংগ্রহ ২ পয়েন্ট।
আবাহনীর ড্র
পুলিশ এফসিকে হারিয়ে প্রিমিয়ার লিগ শুরু করা ঢাকা আবাহনী দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে গতকাল ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ড্র করে ছয়বারের চ্যাম্পিয়নরা। ম্যাচের স্কোরলাইন ১-১। কেরভেন্স বেলফোর্ট ৩৬ মিনিটে আবাহনীকে এগিয়ে নেন।










