ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে তলানির দল বার্নলিকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। এটা অল রেডদের টানা চতুর্থ জয়। এই জয়ের পর ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান সংহত করল ইয়ুর্গেন ক্লোপের দল। ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

 

টেবিলের ২০ নম্বর দল বার্নলিকে অবশ্য সহজে হারাতে পারেনি লিভারপুল। টার্ফ মুরে ‘টাফ’ পরীক্ষা দিয়ে তবেই জিতেছে ক্লোপের শিষ্যরা। ম্যাচের ৪০ মিনিটে লিভারপুলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন ফাবিনহো।

 

প্রিমিয়ার লিগে রোববার টটেনহামকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন, নিউক্যাসল ১-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। নিউক্যাসলের হয়ে হ্যাটট্রিক করেন কেভিন ট্রিপিয়ার।

 

লিগ লিডার ম্যানসিটি শনিবার রাতে রহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ভর করে ৪-০ গোলে হারায় নরউইচ সিটিকে। ওই রাতে ম্যানচেস্টার  ইউনাইটেড ১-১ গোলে ড্র করে সাউদাম্পটনের সঙ্গে।

 

ইতালিয়ান সিরি-এ লিগে রোববার সাম্পদোরিয়াকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে এসি মিলান। ২৫ ম্যাচে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। শনিবার রাতে ১-১ গোলে ড্র করা ইন্টার মিলান (৫৪) ও ন্যাপোলি (৫৩) রয়েছে যথাক্রমে দুই ও তিনে।