আরব বিশ্বে প্রথম কোনো নারী রেফারি হিসেবে ছেলেদের ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়লেন বুশরা কারবৌবি। গতকাল রাতে মরক্কোর থ্রোন কাপ ফাইনালে এএস ফার ও মোঘরেব তেতুয়ানের ম্যাচ পরিচালনা করেন ৩৪ বছর বয়সী বুশরা। থ্রোন কাপ মরক্কোর বার্ষিক জাতীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। বুশরা পেশায় একজন পুলিশ কর্মকর্তা। এর আগে চলতি বছর আফ্রিকা নেশন্স কাপ ফাইনালে ভিডিও রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
আরব বিশ্বে ছেলেদের ম্যাচে প্রথম নারী রেফারি
আরব বিশ্বে প্রথম কোনো নারী রেফারি হিসেবে ছেলেদের ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়লেন বুশরা কারবৌবি। গতকাল রাতে মরক্কোর থ্রোন কাপ ফাইনালে এএস ফার ও মোঘরেব তেতুয়ানের ম্যাচ পরিচালনা করেন ৩৪ বছর বয়সী বুশরা।










