প্যারেস সেইন্ট জার্মেইয়ের চার খেলোয়াড় কভিড পজেটিভ হয়েছেন। এ তালিকায় রয়েছে পিএসজির তারকা খেলোয়াড় লিওনেল মেসি। এছাড়া দলের আরো তিন খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছে। তারা হলেন, জুয়ান বার্নাট, সার্জিও রিকো এবং নাথান বিটুমাজালা। বিষয়টি নিশ্চিত করে দলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। 

পিএসজির বিবৃতিতে বলা হয়েছে, দলের চার খেলোয়াড় কভিড-১৯ পরীক্ষায় পজেটিভ হয়েছেন। তারা হলেন লিওনেল মেসি, জুয়ান বার্নাট, সার্জিও রিকো এবং নাথান বিটুমাজালা। তারা বর্তমানে আইসোলেশনে আছেন। তাদের জন্য যথাযথ স্বাস্থ্য নজরদারি নিশ্চিত করা হয়েছে। 

কভিড পজেটিভ হওয়ায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ফ্রেঞ্চ লিগ-১ এ কুপ ডি ফ্রান্সে ভ্যানেসের বিপক্ষে মাঠে নামতে পারবেন না।