ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি বোলার জেমস অ্যান্ডারসনকে ‘নাইটহুড’ উপাধি দেয়া হচ্ছে। ৪২ বছর বয়সী অ্যান্ডারসন ৭০৪ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন। টেস্ট ইতিহাসে পেসারদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি উইকেট নেয়ার কীর্তি গড়েন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারপারসন রিচার্ড টম্পসন বলেছেন, ‘ইংল্যান্ডের একজন কিংবদন্তি হিসেবে এটা তার প্রাপ্য। তিনি আমাদের খেলাটিতে অনেক কিছু দিয়েছেন।’ বিবিসি