উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে আরেকবার
বিদায় নিল ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। গতকাল বুধবার (৮ মার্চ) দিবাগত রাতে দ্বিতীয় লেগে
বায়ার্ন মিউনিখের মাঠে ২-০ গোলে হেরে বিদায় নেয় লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পের দল।
প্রথম লেগে তারা হেরেছিল ১-০ গোলে।
৬১ মিনিটে এরিক ম্যাক্সিম চুপো মোটিং স্বাগতিকরা
দলকে এগিয়ে নেন। ৮৯ মিনিটে ব্যবধান ২-০ করেন সেরজে নাবরি।
উল্লেখ্য, এ নিয়ে সর্বশেষ সাত আসরের মধ্যে পাঁচবারই শেষ ষোলোয় বায়ার্নের কাছ হেরে বিদায় নিল ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।
আগামী ১৭ মার্চ সুইজারল্যান্ডের নিয়নে শেষ আটের ড্র।










