আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন করিম বেনজেমা। আজ সোমবার সোমবার (১৯ ডিসেম্বর) এক টুইটবার্তায় এ ঘোষণা দেন ফরাসি ফরওয়ার্ড। কাতার বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের একদিন পর নিজের ৩৫তম
জন্মদিনে এমন ঘোষণা আরো একবার মন ভাঙল ফ্রান্স সমর্থকদের।
ক্রীড়াবিষয়ক সাইট ইএসপিএন জানিয়েছে,
টুইটবার্তায় বেনজেমা লিখেছেন, ‘আজকের অবস্থানে আসতে আমাকে অনেক পথ পাড়ি দিতে হয়েছে।
ফ্রান্সের হয়ে আমার পথচলার গল্পে এখানেই দাঁড়ি টানছি।’
দুর্দান্ত ফর্মে থাকা বেনজেমা ইনজুরিতে পড়ে ছিটকে যান বিশ্বকাপের আসর
থেকে। অবশ্য তাকে ছাড়াই ফাইনালে পৌঁছে যায় ফ্রান্স। কিন্তু শেষ হাসি হাসতে পারেনি
এমবাপ্পের দল। বেনজেমা থাকলে দৃশ্য বদলাতো কিনা, তা অবশ্য এখন আর বলার সুযোগ নেই।
ফ্রান্সের জার্সি গায়ে ৯৭ ম্যাচ খেলে মোট ৩৭ গোল করেছেন
বেনজেমা।










