কোনো ফুটবল সংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সহ্য করে না ফিফা। তা এবার ভালোভাবে টের পেয়েছে ভারত। দেশটির সুপ্রিম কোর্টের গঠন করা প্রশাসক কমিটি (সিওএ) সেই সুপ্রিম কোর্টকে বাতিল করলে হলো। তবেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফার ব্যুরো কাউন্সিল। ১৫ আগস্ট নিষেধাজ্ঞার কবলে পড়েছিল এআইএফএফ, যা ২৬ আগস্ট রাতে তুলে নেয় ফিফা।

ফিফা জানিয়েছিল, সিওএ বাতিল করে দ্রুত নির্বাচন দিতে হবে। ফিফার নিষেধাজ্ঞায় টনক নড়ে কেন্দ্রীয় সরকারের। তাদের উদ্যোগেই সুপ্রিম কোর্ট নিজেদের নির্দেশ ফিরিয়ে নেয় ও সিওএ বাতিল করে। ক্ষমতা ফিরিয়ে দেয়া হয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুনন্দ ধরের হাতে। পাশাপাশি ফিফা, এএফসি যে নির্দেশ দিয়েছে তা মেনে চলার জন্য বলা হয়। ঘটনার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের তরফে লিখিত আকারে সুপ্রিম কোর্টের আদেশ জানিয়ে দেয়া হয় ফিফাকে।