গুঞ্জনটা উঠেছিল কাতার বিশ্বকাপ চলাকালে। টিভি সাক্ষাত্কারে কোচ, ক্লাব কর্মকর্তা ও সতীর্থদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে ম্যানচস্টার ইউনাইটেড। তখনই ক্লাবহীন হয়ে পড়া রোনালদোকে প্রস্তাব দিয়ে বসে সৌদি আরবের আল নাসের। তখন গুঞ্জনের পর্যায়ে থাকলেও বিশ্বকাপ শেষে এটি আলোচনায় আসতে থাকে। অবশেষে সিদ্ধান্ত নিলেন ৩৭ বছর বয়সী সুপারস্টার। তিনি সৌদি ক্লাবটির সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী বছরে ২০ কোটি ডলার পাবেন রোনালদো, যা ফুটবল দুনিয়ায় সর্বোচ্চ পারিশ্রমিক।
চুক্তিতে সই করে রোনালদো বলেছেন, আমি ভাগ্যবান এজন্য যে আমি ইউরোপের ফুটবলে সবকিছুই জিতেছি। এখন আমার অভিজ্ঞতা এশিয়ার ফুটবলে ভাগাভাগি করতে চাই।
সৌদি লিগে নয়বারের চ্যাম্পিয়ন আল নাসের একে ‘ইতিহাস
গড়া চুক্তি’ বলে অভিহিত করেছে।
এদিকে, প্রথম ফুটবলার ও তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে ১০০ কোটি ডলার আয় করেন সিআরসেভেন।










